দেলোয়ার হোসেন, মুকসুদপুর গোপালগঞ্জ

গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে ইউনিয়ন আওয়ামী লীগের তিনজন স্থানীয়
নেতার দলীয় সর্ব পদ থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) আনোয়ার মিয়ার নিজ
বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন। পদত্যাগকারী নেতারা হলেন
১২নং গোহালা ইউনিয়ন আওয়ামী লীগের ৪নং ওয়ার্ডের সহ-সভাপতি আনোয়ার মিয়া ,সহ-
সভাপতি হাবিবুর রহমান ফকির,সহ-সভাপতি ইদ্দিস শেখ ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তারা বলেন “আমরা বিগত দিনে আওয়ামী লীগের
রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। আজ থেকে আওয়ামী লীগের সকল পদ থেকে অব্যাহতি নিলাম।
ভবিষ্যতে আর কখনও আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত থাকব না। দেশ ও জাতির কল্যাণে নিজেদের
নিয়োজিত রাখব।” আমি দৃঢ়ভাবে জানাচ্ছি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের
স্বার্থ রক্ষার বিষয়ে আমি সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকবো। রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থের
ঊর্ধ্বে উঠে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাব।”


