মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের ৫ নেতার পদত্যাগ

দেলোয়ার হোসেন, গোপালগঞ্জ মুকসুদপুর

গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে ইউনিয়ন আওয়ামী লীগের পাঁচজন স্থানীয়
নেতার দলীয় সব পদ থেকে পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) মশিউর রহমান মিয়ার নিজ
বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন। পদত্যাগকারী নেতারা হলেন
গোবিন্দপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মশিউর রহমান মিয়া,গোবিন্দপুর ইউনিয়ন
আওয়ামী লীগের ৩নং ওয়ার্ডের সহ-সভাপতি মিরাজ মুন্সী,সাধারন সম্পাদক শহিদুল ইসলাম,ধর্ম
বিষয়ক সম্পাদক খান্নন মোল্যা ও পশারগাতী ইউনিয়ন আওয়ামী লীগের ৯নং ওয়ার্ডের সহ-
সভাপতি হাচান আলী বিল্লাল ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তারা বলেন “আমরা বিগত দিনে আওয়ামী লীগের
রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। আজ থেকে আওয়ামী লীগের সকল পদ থেকে অব্যাহতি নিলাম।
ভবিষ্যতে আর কখনও আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত থাকব না। দেশ ও জাতির কল্যাণে নিজেদের
নিয়োজিত রাখব।” আমি দৃঢ়ভাবে জানাচ্ছি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের
স্বার্থ রক্ষার বিষয়ে আমি সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকবো। রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থের
ঊর্ধ্বে উঠে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাব।”

পূর্ববর্তী নিবন্ধনজরদারি এড়াতে আইটি ব্যবসার আড়ালে চলছে সিসার কারবার
পরবর্তী নিবন্ধ৭ কলেজ নিয়ে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত