দেলোয়ার হোসেন, মুকসুদপুর গোপালগঞ্জ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়ন জনগনের সঙ্গে ইফতার করেন গোপালগঞ্জ- ১
(মুকসুদপুর-কাশিয়ানী) আসনে বিএনপি এমপি ও দলটির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক
সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। রাঘদী ইউনিয়ন বটদিয়া গ্রামের সমাজসেবক মোঃ ইলিয়াস
ফকির শুক্রবার (১৩ মার্চ) বিকেলে ইফতার পটির আয়োজন করেন।গ্রামের প্রাকৃতিক পরিবেশে
এলাকার ও স্থানীয় বাসিন্দা বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।
ইলিয়াস ফকির বলেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন আসতেছে রাঘদী ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান
পদপ্রার্থী রমজান মাসে মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বাড়াতে এ ধরনের আয়োজন
গুরুত্বপূর্ণ।এ সময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম
খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বশার
টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু মুকসুদপুর পৌর বিএনপ্#ি৩৯;র সাবেক
আহবায়ক ও পৌরসভার সাবেক কাউন্সিলার মোযাজ্জেম হোসেন মিন্টু, উপজেলা বিএনপির দপ্তর
সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ,সহ বিএনপিও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। ইফতার পাটিতে
এলাকার প্রবীণ, যুবকসহ বিভিন্ন বয়সী মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যেই
এই আয়োজন করা হয়েছে।


