মুকসুদপুরে মাদকবিরোধী আন্দোলন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মেহের মামুন, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের আইকদিয়া ও পাইকদিয়া গ্রামে মাদকের বিরুদ্ধে স্বোচ্চার হয়েছেন যুব সমাজ ও এলাকাবাসী। মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে তারা মাদকবিরোধী আন্দোলন, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ জুন) বিকালে মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের আইকদিয়া গ্রামের উত্তোর নাওরা মাঠে মাদকবিরোধী যুব ফোরামের আয়োজনে এই মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। আয়োজিত এ বিক্ষোভ মিছিলে এলাকার বিভিন্ন বয়সী মানুষ অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন মিজান, কামাল শেখ, তুহিন, জাহিদুল ফকির, মনির হোসেন, নজরুল শেখ, লিমন, জাহিদ মজুমদার, শাহিদুল মজুমদার ও জিহাদ মেম্বার প্রমুখ। সঞ্চালন করেন ছানাউল ফকির।

এ সময় বক্তারা বলেন, মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তাই মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বক্তারা আরও বলেন, এলাকায় মাদকের বিস্তার রোধে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তারা মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধগাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক
পরবর্তী নিবন্ধলেবাননে যুদ্ধ থামাতে রাজি ইসরায়েল