দেলোয়ার হোসেন,মুকসুদপুর গোপালগঞ্জ

গোপালগঞ্জের মুকসুদপুরে বিষ প্রয়োগে পেঁয়াজের এক বিঘা বীজতলা নষ্টের অভিযোগ করা
হয়েছে। উপজেলার বাটিকামারী ইউনিয়নের চাওচা গ্রামে এ ঘটনা ঘটেছে। এতে কৃষক
রাসেল ফকিরের অন্তত ৬ লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ব্যাপার কৃষক সোমবার (১৭ নভেম্বর) মুকসুদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
মঙ্গলবার ১৮ নভেম্বর দুপুরে মুকসুদপুর থানার এস আই শাহাবুদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।কৃষক রাসেল ফকির বলেন, আমি চাওচা গ্রামের বিশ বিঘা জমি লিজ নিয়ে পেঁয়াজ আবাদের প্রস্তুতি গ্রহণ করি। তিনটি দাগে এক বিঘা জমিতে পেঁয়াজের বীজতলা করি আমার সব জমিত বিষ দিয়েছে । বীজতলা প্রস্তুতিতে ৬০০ বস্তা ছাই ব্যবহার করি ২৮ কেজি পেঁয়াজের বীজ ফেলি। বীজতলায় ৬ লাখ টাকা খরচ হয়েছে। বীজ জমিতে গজিয়ে পিঁয়াজের চারাগুলো দুটি পাতা ছেড়েছে। বীজ তলায় এসে দেখি চারাগুলো ঢলে পড়েছে। অনেক সময় বীজ তলার চারা ঢলে পড়লে পানি স্প্রে করলে সুফল পাওয়া যায়।
আমি পানি স্প্রে করেছি কিন্তু তাতে কোন সুফল পায়নি। ধারণা করছি বিষ প্রয়োগ করে আমার বীজ তলার চারা দুর্বৃত্তরা নষ্ট করে দিয়েছে। আমার সর্বনাশ হয়েছে এই ক্ষতি কিভাবে পুশিয়ে নেব সেই দুশ্চিন্তায় আছি। আমার কোন শক্র নেই তারপরেও এমন ঘটনা কেন ঘটলো তা বুঝতে পারছি না দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি ।
বাটিকামারী ইউনিয়নের উপ সহকারি কৃষি কর্মকর্তা শাহরিয়ার তুষার বলেন, এ বিষয়ে
আমাদের কাছে কেউ কোন কিছু জানাই নাই ।এ ব্যাপারে আমি চাওচা গ্রামে খোঁজ নেব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। মুকসুদপুর থানার এস আই ও তদন্তকারী কর্মকর্তা শাহাবুদ্দিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি পেঁয়াজের চারা গুলো ঢলে ক্ষেতের মধ্যে পড়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।


