মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস পালন

মেহের মামুন, মুকসুদপুর, গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ অক্টোবর) সকালে মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

পরে উপজেলা  শিক্ষা অফিসারের কার্যালয়ে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুকসুদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদাৎ আলী মোল্লার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল কাইয়ুম শরিফ, সরকারি এস জে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুনিল চন্দ্র মন্ডলসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধগাজা থেকে সেনা প্রত্যাহার-বোমা হামলা বন্ধে ইসরায়েলের সম্মতি
পরবর্তী নিবন্ধশিক্ষকদের বেতন ভাতার বিষয়টি নিয়ে আমাদের কাজ করতে হবে