মুকসুদপুরে বিএনপি”র নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করলেন সেলিমুজ্জামান

দেলোয়ার হোসেন মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি –

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা বিএনপি”র নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম-২০২৫ উদ্বোধন উপলক্ষে ২২জুন রবিবার বিকালে মুকসুদপুর পাইলট বালক উচ্চ বিদ্যালয়ে সভাকক্ষে উপজেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খানের সভাপতিত্বে এবং মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, সহ-সভাপতি আব্দুল আউয়াল ফকির, মুকসুদপুর পৌর বিএনপি’র সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস ও দিগনগর ইউনিয়য়ন বিএনপি’র সভাপতি মাহবুবুল আলম হিরু প্রমূখ।

আলোচনা সভার শেষে প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম মুকসুদপুর উপজেলা বিএনপি”র নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন।

পূর্ববর্তী নিবন্ধসোনালী ব্যাংকে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে অবহিতকরণ সভা
পরবর্তী নিবন্ধহরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দিলো ইরানের পার্লামেন্ট