মুকসুদপুরে বাশবাড়িয়া ইউনিয়ন বিএনপির গণমিছিল অনুষ্ঠিত

দেলোয়ার হোসেন, মুকসুদপুর গোপালগঞ্জ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাশবাড়িয়া ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা লিফলেট বিতরণ ও গণমিছিল কর্মসূচি পালন করেছেন।

রবিবার ১৯অক্টোবর বিকালে মুকসুদপুর -উজানি সড়কের বালিয়াকান্দি বাজার সংলগ্ন জাতিয়তাবাদি দলের কার্যলয়ে থেকে লিফলেট বিতরণ ও গণমিছিল কর্মসূচি পালন করে।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের নির্দেশনায় এ বাশবাড়ীয়া বিএনপি”র গনমিছিলের কর্মসূচি আয়োজন করেন । গন মিছিলে সহস্রাধিক লোক অংশগ্রহণ করে।

এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা জাতিয়তাবাদি (বিএনপি”র) সহসভাপতি সফিউল আলম,বাশবাড়ীয়া ইউনিয়ন বিএনপি”র সভাপতি গোলাম মস্তোজা, সহসভাপতি সেলিম সরদার, সাধারন সম্পাদক তুহিন মীনা, উপজেলা বিএনপি”র মহিলা সম্পদিকা জোহরা আলম,উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ডালিম সরদার,বাশবাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি সজিব মুন্সী প্রমুখ।

ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। স্থানীয়রা জানান, এই লিফলেট বিতরণ ও গণমিছিল শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, এটি পরিবর্তন ও ন্যায়ের আহ্বানে জনসচেতনতা তৈরির এক মানবিক প্রয়াস। তৃণমূল পর্যায়ে এই কর্মসূচি
মানুষের মনে নতুন আশা ও আগ্রহ জাগিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরূপালী ব্যাংকে গ্রাহক সেবা পক্ষ উদ্বোধন
পরবর্তী নিবন্ধসোনার দাম বেড়ে ভরি ২১৭৩৮২ টাকা