মুকসুদপুরে ফসলী জমি ভেকু দিয়ে কাটার অপরাধেভ্রাম্যমান আদালত জরিমান

দেলোয়ার হোসেন, মুকসুদপুর (গোপালগঞ্জ)


গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের সাপ রাজার বিলে (হাজাম বাড়ীর
পূর্বে) নিজের জমি হতে পাথরাইল (কালিদারপাড়) গ্রামের মৃত আবু সাম মোল্লার ছেলে নজরুল
ইসলাম মোল্লা (৬০) ভেকু দিয়ে মাটি কাটতে ছিল। সংবাদ পেয়ে মুকসুদপুর উপজেলা সহকারী
কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে স্থানীয় সরকার
(ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৮৯ (২) ধারায় তাকে ১৫ হাজার টাকা জরিমানা করেন এবং জমি
হতে যে পরিমান মাটি কাটা হয়েছে দুই দিনের মধ্যে উক্ত মাটি পুরনের নির্দেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধইসলামী ব্যাংক-রিয়া মানি ট্রান্সফার ক্যাশ রেমিট্যান্স উৎসবে প্রথম মোটর সাইকেল পেলেন মুন্সিগঞ্জের শাবনুর
পরবর্তী নিবন্ধমুকসুদপুরে পিয়াজের সাথে শক্রতা জমিতে পচনশীল ঔষধ প্রয়োগ,কৃষকরা ব্যাপক ক্ষতিগস্ত