দেলোয়ার হোসেন,মুকসুদপুর (গোপালগঞ্জ)

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পিয়াজের সাথে শক্রতা জমিতে পচনশীল ঔষধ ব্যবহার করেছে ।
এতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভুক্তভোগী কৃষকরা।সরেজমিন থেকে জানা গেছে-
পার্শ্ববর্তী ফরিদপুর জেলার সালথা উপজেলার ফুলবাড়িয়া গ্রামের ইমরান ডাক্তার,বসার
মিয়া,আজাদ ফকির সহ কয়েকজন কৃষক গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ও
পশারগাতী ইউনিয়নের মাঝে সুরুপী মৌজার প্রায় ১০/১৫ একর জমিলজ নয়ে পিয়াজ চাষাবাদ
করেছেন। উক্ত মাঠে খুব সুন্দর পিয়াজ দেখা যাচ্ছিল। কিন্তু উক্ত মাঠে ১৫/২০ দিন আগে প্রায় ৮/৯
বিঘা পিয়াজের জমিতে রাতের অন্ধকারে কে বা কারা গোরা পচনশীল ঔষধ প্রয়োগ করেছে। এতে
করে পচনশীল ঔষধ প্রয়োগের কারনে জমির পিয়াজ দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। এতে করে উক্ত জমির
চাষাবাদকারী কৃষককে অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। এব্যাপারে
ক্ষতিগ্রস্ত কৃষক আজাদ ফকিরের ছেলে জাহিদ ফকির পশারগাতী ইউনিয়নের হাকিমপুর গ্রামের
হান্নু শেককে বিবাদী করে মুকসুদপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
মুকসুদপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: মিজানুর রহমান ক্ষতিগস্ত কৃষকদের
পিয়াজের জমিগুলো পরিদর্শন করেন এবং পিয়াজ মাঠের পরিস্থিতি দেখে জমিতে প্যারাকুয়েট
নামক আগাছা নাশক ঔষধ প্রয়োগ করেছে বলে অভিমত ব্যক্ত করেছেন। এতে ধীরে ধীরে পিয়াজের
গাছ সুখিয়ে মারা যাবে এবং পিয়াজ নষ্ট হয়ে যাবে।একারনে ক্ষতিগ্রস্ত কৃষককে
অর্থনৈতিক ভাবে বিরাট ক্ষতির সম্মুখীন পড়তে হবে। যারা এই জাতীয় কাজ করছে তারা দেশ ও
জাতির শক্র। এই ধরনের কাজের সাথে যারা জড়িত রয়েছে আইনের দৃষ্টিতে তারা দন্ডনীয় অপরাধী।
কৃষি অফিসার আরো বলেন, কারবেন্ডাজিম জাতীয় ছত্রাকনাশক দুইদিন পরপর স্প্রে,কুইক পটাশ
স্প্রে
ও গাছ একটু রিকভার করলে পিজিয়ার স্প্রে করলে কিছুটা ক্ষতি কম হবে। এসময় উপস্থিত
ছিলেন উপজেলা কৃষি উদ্ভিদ ও সংরক্ষণ বিষয়ক কর্মকর্তা মো:রুহুল আহম্মেদ কুদ্দুস এবং
স্থানীয় পিয়াজ চাষীগন। জমির মালিক মতিউর রহমান খান জানান, আমাদের এলাকার পিয়াজের
জমি গুলোতে এই জাতীয় ক্ষতি যারা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী এবং ক্ষতিগ্রস্ত
কৃষকদের সরকারের নিকট হতে অর্থনৈতিক সহোযোগিতা দাবী করছি।


