মুকসুদপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

দেলোয়ার হোসেন মুকসুদপুর (গোপালগঞ্জ)

গোপালগঞ্জের মুকসুদপুরে পানিতে ডুবে হাফিজ মাতুব্বর (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলার মহারাজপুর ইউনিয়নের খোন্দকার কান্দি গ্রামে এঘটনা ঘটেছে।স্থানীয় লোকজনের কাছ থেকে জানা যায়, মুকসুদপুর উপজেলা মহারাজপুর ইউনিয়নের খোন্দকারকান্দি গ্রামের মো: শওকত মাতুব্বরের স্ত্রী তার ৮ বছরের সন্তান হাফিজ মাতুব্বরকে সাথে নিয়ে গ্রামের ঈদগাহ মাঠের পাশে পুকুরে গোসল করতে যায়। অনাকাঙ্ক্ষিত ভাবে সন্তান পানিতে ডুবে যায়। পরে তার মা লাইজু বেগম দেখতে পেয়ে চিৎকার দিলে স্থানীয় লোকজন ছুটে এসে পুকুর থেকে হাফিজ মাতুব্বরকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তৃব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন। মাগরিবের নামাজের পরে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন সম্পূর্ণ করা হয়। এঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।

পূর্ববর্তী নিবন্ধ‘জামায়াতের পিআর দাবি ও এনসিপির প্রতীক জটিলতা নির্বাচনে প্রভাব ফেলবে না’
পরবর্তী নিবন্ধমুকসুদপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ