মুকসুদপুরে পাটের গুদামে অগ্নিকান্ড, ক্ষতি কোটি টাকা

দেলোয়ার হোসেন, মুকসুদপুর গোপালগঞ্জ

গোপালগঞ্জের মুকসুদপুরে ভয়াবহ অগ্নিকান্ডের পুড়ে গেছে তিনটি পাটের গুদাম। পুড়ে
গেছে ১ হাজার ৭৭৫ মন পাট। এ ঘটনায় ক্ষতি হয়েছে প্রায় কোটি টাকার বলে জানিয়েছেন
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।১০ জানুয়ারি গভীর রাতে মুকসুদপুর সদর কলেজ রোড সংলগ্ন পাটের
গুদামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুকসুদপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ মেহেদি
হাসান জানান, টিএনটি অফিসের পাশের পাটের গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে
মুকসুদপুর এবং কাশিয়ানী ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২
ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ী সুনীল সাহা বলেন, “আমার গোডাউনে ১ হাজার ৩০০ মণ পাট মজুদ রাখা হয়েছিল। গভীর রাতে হঠাৎ করে খবর আসে আমার গোডাউনে আগুন লেগেছে। বাড়ি থেকে গোডাউনে পৌঁছানোর আগেই সব পাট পুড়ে ছাই হয়ে গেছে। আমি এখন নিঃস্ব হয়ে গেলাম।”

ক্ষতিগ্রস্ত অপর পাট ব্যবসায়ী ইকরাম মিয়া বলেন, “আমার গোডাউনে ৩০০ মণ পাট ছিল। সবকিছু পুড়ে যাওয়ায় আমি নিঃশেষ হয়ে গেলাম। এখন সরকারি সহযোগীতা না পেলে আমাকে পথে বসতে হবে।”

পূর্ববর্তী নিবন্ধঢাকার ধানমন্ডি ৬-এ ব্র্যাক ব্যাংকের নতুন শাখা উদ্বোধন
পরবর্তী নিবন্ধতারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক