দেলোয়ার হোসেন মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরে কেন্দ্র-০২ বাটিকামারী স্কুল এন্ড কলেজের সহায়ক কেন্দ্র, কোড-১৭৫ এর এইচ,এস,সি পরীক্ষার চলাকালীন সময় ২৯ জুন রবিবার বাংলা দ্বিতীয়পত্রে অসদুপায় অবলম্বনের কারণে ৬জন পরীক্ষার্থীদেরকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলো-(১)তামান্না খানম (রোল-৩৬৮৩৫৭),(২) আইরিন আক্তার (রোল-৩৬৮৩৭৩),(৩) নাসরিন কাজী (রোল-৩৬৮৩৭৭),(৪) আল-আমিন ইসলাম (রোল-৩৬৮৪০৫), (৫) মো: নয়ন মাতুব্বর (রোল-৯০২১১২) ও (৬) তৌহিদুল খান (৩৬৮৫০৫)। ১৯ (ক) এর ৭(সাত) ধারা মোতাবেক বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় বহিষ্কার করা হয়।
উল্লেখ্য থাকে যে, মুকসুদপুর এইচ,এস,সি পরীক্ষা ২০২৫ নকল মুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের জন্য প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার সতর্কতা মূলক ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানা গেছে।


