মুকসুদপুরে নিষিদ্ধ চায়না দুয়ারীর দাপটে দেশীয় মাছ বিলুপ্তির পথে, ম্যসৎ অফিস মোবাইল কোর্ট অব্যাহত

দেলোয়ার হোসেন মুকসুদপুর গোপালগঞ্জ

গোপালগঞ্জের মুকসুদপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী দাপটে দেশীয় মাছ
বিলুপ্তির পথে ম্যসৎ অফিস মোবাইল কোর্ট অব্যাহত উপজেলার শত শত
অবৈধ চায়না দুযয়ারী জালে ভরে গেছে বিভিন্ন খাল-বিল। ধরা হচ্ছে
ছোট মাছ, ধ্বংস করা হচ্ছে মাছের ডিম। ফলে বিলুপ্তির পথে দেশি
মাছ। এতে করে প্রাণিজ আমিষের ঘাটতি দেখা দিতে পারে বলে আশঙ্কা
করছেন স্থানীয়রা। আগস্ট মাসে উপজেলায় বিভিন্ন খাল-বিলে অভিযান
চালিয়ে প্রায় ২৫৩টি চায়না দোয়ারি জাল (যার আনুমানিক দৈর্ঘ্য
১৫০০০ মিটার) জব্দ করা হয় ।এসময় অভিযানে উপস্থিত ছিলেন জেলা
মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দীর সিনিয়র মুকসুদপুর উপজেলা
মৎস‍্য অফিসার (অ.দা.) দেবলা চক্রবর্তী,উপজেলা মৎস্য কর্মকর্তা
মোহাম্মাদ সাইয়্যেদুল ইসলাম আঠাডাংগা খালের ব্রীজের উপরে
জব্দকৃত দোয়ারী জাল করা বিনষ্ট হয়েছে।

?

সরেজমিন মুকসুদপুর উপজেলার চান্দার বিল, আটাডাঙ্গা বাঁওড়, দুয়ের
ডাঙ্গা বিল, উগলাডাঙ্গা বিল, উজানী বিল; বহুগ্রাম বিল, দাসেরহাট
বিল, ঘুনসি বিল, মুকসুদপুর উপজেলার বিল ঘুরে দেখা গেছে
ছোট-বড় নিষিদ্ধ চায়না জাল ও কারেন্ট জালে ছয়লাব হয়ে গেছে। শুধু
বিল নয়, খাল ও নদী-নালায় পাতা হচ্ছে চায়না দুয়ারী জাল। ধরা হচ্ছে
ছোট মাছ। মাছের প্রজননের এই মৌসুমে কারেন্ট ও চায়না জাল পাতার
কারণে নষ্ট হচ্ছে মাছের ডিম, বন্ধ হচ্ছে মাছের প্রজনন। এতে করে দেশি
মাছের উৎপাদন বৃদ্ধি ব্যাহত হচ্ছে ব্যাপকভাবে। নিষিদ্ধ এ চায়না
জালকে ম্যাজিক জাল এবং ঢলুক জাল নামেও ডাকা হয়। নাম চায়না
দুয়ারী হলেও উৎপাদন হয় বাংলাদেশে। মাছ ও জলজ প্রাণী বিধ্বংসী এ
চায়না দুয়ারীর মাধ্যমে মাছ মারার ধুম পড়েছে মুকসুদপুর মুক্ত

জলাশয়গুলোয়। সকাল থেকে সন্ধ্যা অবধি চলছে মাছ মারার মহোৎসব।
কারেন্ট জালের পাশাপাশি চায়না দুয়ারীর ব্যবহার নিষিদ্ধ থাকলেও মানছে
না কেউ।
পানির নিচে জাল রেখে শক্ত লাঠির সাহায্যে বেঁধে রাখা হয়েছে জালের
দুই প্রান্ত। ৫০- ১০০ ফুট লম্বা এই জালগুলো মিহি ও পাতলা হওয়ায় খুব
সহজেই তলিয়ে থাকছে পানির নিচে। আর এই জাল এত সূক্ষ্ম যে ছোট
মাছÑ এমনকি মাছের ডিমও অনেক সময় উঠে আসছে। জালগুলো হালকা
ও মিহি বুননের ছোট ফাঁসবিশিষ্ট, যা কপাটের মতো কাজ করে। এতে
মাছসহ যে কোনো জলজ প্রাণী একবার ঢুকে পড়লে জালের মুখ বন্ধ হয়ে
যায়।

একাধিক সূত্র জানিয়েছে, এক রাতে এই জালে যে পরিমাণ মাছ উঠে
তা অন্য কোনো জালে উঠে না। সেই তুলনায় পরিশ্রম তেমন করতে হয় না
এবং জালগুলো সহজলভ্য হওয়ায় এ জালের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
মাছ ধরার পাশাপাশি মাছের ডিম ও অন্যান্য জলজ প্রাণী মারা হচ্ছে এ
নিষিদ্ধ জালের মাধ্যমে। বিলগুলোয় পানি বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে
পুঁটি, কই, টেংরা, টাকি, বেলে, ফোলই, জিয়েল, শিং, গজারসহ
বিভিন্ন প্রজাতির দেশি মাছ, যা শিকার করতে প্রতিযোগিতায় মত্ত
হয়েছে একশ্রেণির মানুষ। সন্ধ্যা হলেই শুরু হয় জাল পাতা। সকালে মাছে
ভরা জাল ঝেড়েই বিক্রি করে স্থানীয় বাজারে। আজিজুল সিকদার জানান,
যেসব লোক মাছ বিক্রি করে, তাদের অধিকাংশের দুয়ের অধিক চায়না
দুয়ারী জাল রয়েছে, যা তারা বিভিন্ন বিলে পেতে মাছ ধরে। এভাবে
অবাধে চায়না দুয়ারী ও কারেন্ট জালের মাধ্যমে দেশি মাছ ধরায় দেশি
মাছের উৎপাদন হ্রাসের পাশাপাশি বিভিন্ন প্রজাতির দেশি মাছ
বিলুপ্ত হয়ে যাচ্ছে বলেও ধারণা স্থানীদের। এ ছাড়া দেশি মাছের উৎপাদন
বৃদ্ধি ও সংরক্ষণে সংশ্লিষ্ট দপ্তর দৃশ্যমান তেমন কোনো ব্যবস্থা গ্রহণ
না নেওয়ায় এমন অবৈধ কার্যক্রম বেড়েই চলেছে। উপজেলা মৎস্য
কর্মকর্তা মোহাম্মাদ সাইয়্যেদুল ইসলাম বলেন, বর্তমানে অবৈধ
চায়না দুযয়ারী জাল আটক মোবাইল কোর্ট অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকুয়ালালামপুরে বিশেষ অভিযানে ৩৭৭ বাংলাদেশি আটক
পরবর্তী নিবন্ধনির্বাচনে কোনো কর্মকর্তা পক্ষপাতিত্ব করলে প্রশাসনিক ব্যবস্থা: জনপ্রশাসন সচিব