মুকসুদপুরে দুর্গাপূজা উদযাপনে পূজামন্ডপে নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা ও প্রাসাঙ্গিক মতবিনিময় সভা

দেলোয়ার হোসেন, স্টাফ রিপোটার

গোপালগঞ্জে-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী
কমিটির সহসাংগঠনিক সম্পাদক মোঃ সেলিমুজ্জামান বলেন, সবার আগে বাংলাদেশ, ধর্ম যার
যার উৎসব সবার।

সনাতন হিন্দু সম্প্রদায়ের লোকজনের প্রতি তিনি বলেন, এই দেশ মুসলিম,
হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সবার। এদেশে আর কোন বৈষম্য থাকবে না,সকলে মিলে মিশে দেশকে
এগিয়ে নিয়ে যেতে হবে। শারদীয় দূর্গাপূজা সনাতন ধর্মীয়দের প্রধান উৎসব। মুকসুদপুর
উপজেলায় শান্তিপূর্ণভাবে এবছর পূজা উদযাপিত হবে।

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে মুকসুদপুর উপজেলার পূজামন্ডপসমূহের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা ও প্রাসাঙ্গিক
বিষয়ে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সকল কথা বলেন।

১০ অক্টোবর উপজেলা পরিষদ মিলনায়তনে মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময়
সভা অনুষ্ঠিত হয়েছে।গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রট মো: আরিফ-উজ-জামানের
সভাপতিত্বে এবং উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মো: মাহাতাব উদ্দিনের সঞ্চালনায়
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, মুকসুদপুর
সার্কের সার্কেল প্রধান মো: নাফিসুর রহমান, কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার মো:
শাহিন মিয়া, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো: আবিরুল ইসলাম,
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল্লাহ আল- মামুন,মুকসুদপুর উপজেলা
বিএনপির সভাপতি মো: আব্দুস ছালাম খান, সাধারন সম্পাদক তারিকুল ইসলাম রাজু। অনুষ্ঠানে
বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা দূর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি মিহির কুমার বিশ্বাস ।
উজানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা দিনেষ মন্ডল, মুকসুদপুর
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিহির কুমার বিশ্বাস, কাশালিয়া ইউনিয়ন
পরিষদের সয়বেক চেয়ারম্যান সন্তোষ কুমার বাড়ৈ, বাটিকামারি স্কুল এ্যন্ড কলেজের
সাবেক অধ্যক্ষ শিশির মন্ডল, মুকসুদপুর সদর বাজার কমিটির সাধারন সম্পসক অখিল
সাহা, সরকারি মুকসুদপুর সাবের মিয়া জসিমুদ্দীন (এস,জে) মডেল উচ্চ বিদ্যালয়ের
প্রধান শিক্ষক সুনীল চন্দ্র মন্ডল ও সহকারি শিক্ষক কৃষ্ণ চন্দ্র মন্ডল, বহুগ্রাম ইউনিশন
পরিষদের সাবেক চেয়ারম্যান পরিতোষ সরকার, উজানী ইউনিয়ন বিএনপির সাধারন
সম্পাদক রানা ঠাকুর, দীপক কুমার বাকচী, প্রমথ রন্ধসজন রায়, অরুন কুমার বাড়ৈ। এসময়
উপস্তিত ছিলেন মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুল্টু বিশ্বাস,
মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: মিজানুর রহমান লিপু, মুকসুদপুর
উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি সোহরাব হোসেন,পশারগাতী ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান আব্দুর রহমান মীর, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ওবাইদুর
রহমান, মুকসুদপুর প্রেসক্লসবের সভাপতি মো: ছিরু মিয়া ও সাধারন সম্পাদক কাজী
মো: ওহিদুল ইসলাম পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন প্রমুখ ।
এবছর মুকসুদপুর উপজেলায় ৩০৭টি পূজামন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থমন্ত্রী
পরবর্তী নিবন্ধছাড়া পেলেন নেহা বোরা