মুকসুদপুরে জাতীয় টাইফয়েড টিকা ক্যাম্পেইন উপলক্ষে কো-অর্ডিনেশন সভা

দেলোয়ার হোসেন, মুকসুদপুর (গোপালগঞ্জ)

গোপালগঞ্জের মুকসুদপুরে চলমান জাতীয় টাইফয়েড টিকা ক্যাম্পেইন-২০২৫
উপলক্ষে ১০ নভেম্বর সোমবার দুপুর ১২টায় কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে
এবং মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মানষ চক্রবর্তী
সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা
কর্মকর্তা ডা: রায়হান ইসলাম শোভন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদাত
হোসেন মোল্লা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: জাহাঙ্গীর আলম, উপজেলা
পরিবার পরিকল্পনা কর্মকর্তা হুমায়ুন কবির,মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি
মো: ছিরু মিয়া,সিনিয়ার সহ-সভাপতি হাফিজুর রহমান লেবু,সাধারন সম্পাদক
কাজী মো: ওহিদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ,মুকসুদপুর
পৌর বিএনপির সাধারন সম্পাদক মশিউর রহমান মিন্টু, প্রমূখ।এবছর মুকসুদপুর
উপজেলায় ৮৪,৪৬২ জন ৯মাস থেকে ১৫ বছরের কিশোরকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা
রয়েছে। এপর্যন্ত ৬৭,৮৩৬ জনকে টিকা দেয়া হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে
বাকি শিশু-কিশোরদের টিকা দেয়া হবে বলে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার
পরিকল্পনা কর্মকর্তা ডা: রায়হান ইসলাম শোভন জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধবিস্ফোরণের পর দিল্লি, উত্তর প্রদেশ ও মুম্বাইয়ে উচ্চ সতর্কতা
পরবর্তী নিবন্ধরাজধানীর আরও ৪ স্থানে বিস্ফোরণ, এনসিপি কার্যালয়ের সামনে অবিস্ফোরিত ককটেল