
দেলোয়ার হোসেন, স্টাফ রিপোর্টার
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার টানা বৃষ্টিতে কৃষকের পাকা ধান পানিতে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে দরিদ্র তিন পরিবারে। শ্রমিক সংকট ও মজুরির ঊর্ধ্বগতির কারণে ঘরে ধান তোলা নিয়ে যখন কৃষকদের দুশ্চিন্তা বাড়ছে, ঠিক সেই সময়ে তিন অসহায় কৃষকের জমির পাকা ধান কেটে দিলেন মুকসুদপুর উপজেলা কৃষকের পাকা ধান কেটে দিলেন বিএনপি নেতাকর্মীরা।
সকাল থেকে মুকসুদপুর ভাবড়াশুর ইউনিয়ন বোয়ালায়া গ্রামের অসহায় কৃষক সাওয়ান কাজী ১২ শতাংশ, টিটু কাজী ৭ শতাংশ সিপন কাজী ৬ শতাংশ জমির পাকা ধান কাটায় অংশ মাফুজ হাচানের নেতৃত্বে বিএনপির ২৫ জন নেতাকর্মী।
এ সময় কৃষক সাওয়ান কাজী আবেগাপ্লুুত হয়ে বলেন, আমার শ্রমিক দিয়ে ধান কাটার সামর্থ্যও নেই। কৃষিকাজ করেই আমার সংসার চলে। টানা বৃষ্টিতে আমার ফসলের মাঠ পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। মাফুজ হাচানের নেতৃত্বে নাজমুল সিনিয়ার সহসভাপতি ইউনিয়ন যুবদল রিপন শেখ, ফরাহাদ শেখ, ইসুফ সরদার প্রমুখ।
তার সংগঠনের নেতাকর্মীরা আমার ধান কেটে দিয়েছেন, এই উপকার আমি আজীবন মনে রাখব। আমার ধান কাটার জন্য বিএনপির ২৫ জন নেতাকর্মী আসবে আমার জানা ছিলো না খুব খুশি।
ধান কাটায় নেতৃত্ব দেওয়া মুকসুদপুর উপজেলা যুবদলের অহবায়ক কমিটির সদস্য সচিব মাফুজ হাচান বলেন, বিএনপি সবসময় মানুষের কল্যাণে কাজ করে। টানা বৃষ্টিতে অসহায় কৃষকের পাকা ধান পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। গণমানুষের নেতা গোপালগঞ্জ-০১ আসনের মাননীয় এমপি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের নির্দেশে আমরা এ ধান কাটায় অংশ নিয়েছি। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


