মুকসুদপুরে কালীপুজাঁ উপলক্ষে মহউৎসব মিলন মেলা ও লিফলেট বিতরণ

দেলোয়ার হোসেন, মুকসুদপুর গোপালগঞ্জ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ননিক্ষির ইউনিয়ন গোয়ার গ্রাম কালীপুজাঁ উপলক্ষে
বিশ্বনাথ গোসাই আশ্রম বাৎশরিক মহউৎসব মিলনমেলা অনুষ্ঠিত হয় । ভক্তিময় আবহে মুখরিত।
শান্ত-নিবিড় সবুজে ঘেরা এই গ্রামে সার্বজনীন বিশ্বনাথ গোসাই আশ্রম মন্দির প্রাঙ্গণে
বৃহস্পতিবার ২০ নভেম্বর শুরু হয় দিনব্যাপী ভোর থেকে সন্ধ্য পর্যন্ত মন্দির চত্বর জুড়ে
প্রতিধ্বনিত হচ্ছে ‘বলো হরি, হরে রাম’ ধ্বনি। ধর্মীয় সুর, ঘণ্টাধ্বনি ও ভক্তদের গোটা গ্রাম
যেন হয়ে উঠেছে এক শান্তির আশ্রয়। অনুষ্ঠানের বক্তব্য দেন মুকসুদপুর উপজেলা ননিক্ষির
ইউনিয়ন সভাপতি মোহাম্মাদ সামাদ সরদার উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাচান ধলু
বাড়ৈ ।

উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ক্ষুদ ঋীন বিষযক সম্পাদক ,ননিক্ষির ইউনিয়ন
বিএনপি সহ-সভাপতি অপু কিত্তনিয়া,সংগঠনিক সম্পাদক জাকারিয়া শেখ,লিপন শেখ সদস্য
প্রমুখ। এ ধরনের ধর্মীয় অনুষ্ঠান সমাজে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও নৈতিকতার বন্ধনকে দৃঢ় করে
ভক্তি ও সেবার মাধ্যমে মানুষ আরও মানবিক হয়ে ওঠে। বিসা মল্লিক ধর্মীয় আলোচনা ও প্রসাদ
বিতরণ আয়োজন করেন । দূরদূরান্ত থেকে আগত ভক্ত ও পূজারিরা একে অপরের সঙ্গে মিলে অংশ
নিচ্ছেন এই উৎসবের ।গ্রামজুড়ে এখন উৎসবের আমেজ। শিশুরা মন্দিরের চারপাশে খেলছে, নারীরা
প্রসাদ রান্নায় ব্যস্ত,নবিন প্রবীণরা ঘণ্টাধ্বনিতে ভরে উঠেছে চারদিক। যেন মুকসুদপুরের
গোয়ারগ্রাম নেমে এসেছে এক টুকরো শান্তির স্বর্গ। উৎসবের মধ্যে তৃণমূলের তরুণেরা,
লিফলেট হাতে প্রতন্ত গ্রামেএক প্রত্যন্ত গ্রামের বিকেল সূর্য তখন পশ্চিম আকাশে ঢলে পড়ছে।
গ্রামের সরু মেঠোপথে ননিক্ষির ইউনিয়ন সভাপতি মোহাম্মাদ সামাদ সরদারসহ কয়েকজন
তরুণ হাতে লিফলেট নিয়ে উৎসব আমেজের মধ্যে দিয়ে হাঁটছেন কার ও হাতে লিফলেট বিতরণ

করছেন সেলিমুজ্জামান সেলিমের কথা বলছেন, সাধারণ মানুষের সঙ্গে। মুখে শোনা যায়
একটাই কথা, রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রস্তাবএ যেন শুধু রাজনৈতিক প্রচার নয়, এক
মানবিক অভিযাত্রা বদলে দেওয়া বাংলাদেশের স্বপ্নযাত্রা।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক
রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রস্তাব’কে সাধারণ মানুষের কাছে
পৌঁছে দিতে মুকসুদপুরের তরুণেরা এখন মাঠে নেমেছেন। এই উদ্যোগের পেছনে আছেন
দলের জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। তাঁর
নির্দেশে স্থানীয় নেতাকর্মীরা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন পরিবর্তনের আহ্বান, গণতন্ত্র ও
মানবাধিকারের বার্তা। গ্রামের কৃষক,শিক্ষার্থী, দোকানি, শ্রমজীবী থেকে শুরু করে তরুণ
আগ্রহ ভরে পড়ছেন লিফলেটের প্রতিটি শব্দ। কেউ কেউ আবার আলোচনায় মেতে উঠছেন। দেশের
বর্তমান অবস্থা, মানুষের দুর্দশা, আর ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে।তৃণমূলের এই লিফলেট বিতরণ
তাই কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়। এ যেন মানুষের মনে আলোর শিখা জ্বালানোর
এক মানবিক প্রয়াস।

পূর্ববর্তী নিবন্ধ১৯ দিনে প্রবাসী আয় এলো ২৪ হাজার ৫০০ কোটি টাকা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ হাইকোর্টের