মুকসুদপুরে “এসো বই পড়ি পাঠাগারে” সাহিত্য আড্ডা ও সামাজিক কথোপকথন অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোপীনাথপুরে “এসো বই পড়ি পাঠাগার” এর উদ্যোগে সাহিত্য আড্ডা ও সামাজিক কথোপকথন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে গোপীনাথপুর অমল স্যারের বাস ভবনে পাঠাগার প্রাঙ্গণে এই আড্ডা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোসায়েদ হোসেন ঢালী। সঞ্চালনা করেন মুজাহিদ ইসলাম।

সার্বিক আয়োজনে ছিলেন অমল কৃষ্ণ দাস।আড্ডায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুস্তাফিজুর রহমান সেলিম, সনজ কুন্ডু লিটু, সাংবাদিক রনি রেজা, কবি সুমন্ত রায়, জাকির হোসেন, কবি মাহফুজ রিপন, ব্যাংকার এনামুল হাসান, মুন্সী এনামুল হক, সাংবাদিক আরেফিন মুক্তা এছাড়াও ভার্চুয়ালি যোগ দেন প্রফেসর পরিতোষ হালদারসহ স্থানীয় সাহিত্যানুরাগীরা।

অতিথিরা বলেন, বর্তমান সময়ে তরুণ প্রজন্মকে বইমুখী করতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিয়মিত সাহিত্য চর্চার মাধ্যমে একটি আলোকিত সমাজ গড়া সম্ভব।অনুষ্ঠানে বক্তারা সাহিত্য, সমাজ ও পাঠাভ্যাস নিয়ে খোলামেলা আলোচনা করেন।

পূর্ববর্তী নিবন্ধইশরাকের জন্য আরো বড় দায়িত্বের পথও উন্মোচিত হতে পারে: মাহদী আমিন
পরবর্তী নিবন্ধমধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের জনপ্রিয়তায় রেকর্ড পতন