মিরপুরে নিহতদের পরিবার পাবে ২ লাখ, আহতরা ৫০ হাজার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরের রূপনগরে অগ্নিকাণ্ডে নিহত প্রত্যেক শ্রমিক পরিবারকে ২ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেবে সরকার। এছাড়া আহত শ্রমিকদের চিকিৎসায় ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে এ সহায়তা দেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

বুধবার (১৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ সিদ্ধান্ত জানায়।

এর আগে, গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর শিয়ালবাড়ি রূপনগরে শাহ আলম কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এর মধ্যে ৯ জন পুরুষ ও ৭ জন নারীর মরদেহ রয়েছে। ডিএনএ পরীক্ষার পর মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

পূর্ববর্তী নিবন্ধআজকের মধ্যে প্রজ্ঞাপন না দিলে কাল আন্দোলনরত শিক্ষকদের ‘মার্চ টু যমুনা’
পরবর্তী নিবন্ধডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৮