মানুষের অধিকার ফিরিয়ে দিতে, মুকসুদপুরকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধঃ সেলিমুজ্জামান

দেলোয়ার হোসেন, মুকসুদপুর গোপালগঞ্জ

গোপালগঞ্জের মুকসুদপুরের মানুষের অধিকার ফিরিয়ে দিতে, ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে এবং
উন্নয়নের ধারায় মুকসুদপুরকে এগিয়ে নিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।সোমবার
(২ফেব্রুয়ারি) নির্বাচনী শোডাউনে সহস্রাধিক ভ্যান, অটোরিকশা, মোটরসাইকেল ও
বিভিন্ন যানবাহনের বিশাল বহর নিয়ে প্রায় চার হাজার নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
শোডাউনের বহরটি কাশিয়ানীর মাঝিগাতী- রাজপাট-মুকসুদপুর উপজেলার বহুগ্রাম-
খান্দারপাড়- মহারাজপুর-মুকসুদপুর পৌরসভার
প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করার সময় পথের দুই পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষ হাত নেড়ে,
স্লোগানে স্লোগানে সমর্থন জানান। পুরো এলাকা যেন রূপ নেয় উৎসবের নগরীতে।মানুষের
চোখে স্বপ্ন,কণ্ঠে প্রত্যাশা আর রাজপথজুড়ে পরিবর্তনের ঢেউ। গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-
কাশিয়ানী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-
সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম নির্বাচনী শোডাউনে ঘোষণা দেন- ্য়ঁড়ঃ;রাজনীতি
আমার কাছে ক্ষমতার লড়াই নয়, মানুষের সেবা করার মাধ্যম তরুণ সমাজ, শ্রমজীবী মানুষ, কৃষক,
ব্যবসায়ী, নারী ও মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তনই আমার রাজনীতির মূল লক্ষ্য।্য়ঁড়ঃ;আমি এমপি হলে
ইনশাআল্লাহ ্য়ঁড়ঃ;মুকসুদপুরকে মস্তান, চাঁদাবাজ ও সন্ত্রাস মাদকমুক্ত বেকারত্ব থাকবে না একটি
আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলা হবে এই জনপদ আর কোনো অন্যায়-অবিচারের
আশ্রয়স্থল হবে না।
শোডাউনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-
পেশার মানুষ এবং বিপুলসংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন। উপস্থিত জনতার উচ্ছ্বাস ও
অংশগ্রহণ নির্বাচনী মাঠে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে মন্তব্য করেন সাধারণ মানুষরা
এসময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক জনকন্ঠের উপদেষ্টা, রাজনৈতিক বিশ্লেষক
সাবরিনা বিনতে আহমেদ, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান,
সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বশার
টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক
ইকরাম হোসেন। কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক
শেখ মো: সেলিম,যুবদলের কেন্দ্রীয় নেতা মাহামুদুল হাসান বাপ্পী, ব্যারিস্টার সানজিদ হোসেন
কৌশিকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মি।

পূর্ববর্তী নিবন্ধ৪৮ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে দুই রাজনৈতিক দলের ‘ভাগাভাগি’
পরবর্তী নিবন্ধপবিত্র শবে বরাত আজ