মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির কোরআন শরীফ বিতরণ

মেহের মামুন, মুকসুদপুর, গোপালগঞ্জ:

পবিত্র রমজান উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বিভিন্ন মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে কোরআন শরিফ বিতরণ করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) দুপুরে, বিভিন্ন হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে, এক অনুপ্রাণিত ও আত্মিক পরিবেশে কোরআন শরীফ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম, সহ সভাপতি লিয়াকত সরদার, মেহের মামুন, সাধারণ সম্পাদক নাহিদ পারভেজ জনি, যুগ্ম সম্পাদক মামুন ইসলাম, খালিদুজ্জামান মুন্সী, সাংগঠনিক সম্পাদক আরটি হাসান, দপ্তর সম্পাদক বাদশাহ মিয়া, অর্থ সম্পাদক ইয়াদ আলী মোল্লা, সহ প্রচার প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান রাজন, ক্রিড়া সম্পাদক বাবু মোল্লা প্রমূখ।

পূর্ববর্তী নিবন্ধজ্বালানি তেলের মজুত পর্যাপ্ত, ৯ মার্চ আসছে আরও দুই জাহাজ: মন্ত্রী