মশক নিধন কর্মসূচির উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

জেলা প্রতিনিধি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন করেছেন।

শনিবার (১৪ মার্চ) সকালে আকস্মিকভাবে তিনি এ পরিদর্শন করেন।

এসময় তিনি ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন। আজ থেকে জাতীয়ভাবে দেশব্যাপী এ অভিযান শুরু হয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতাল পরিদর্শনকালে তিনি রোগীদের খোঁজ-খবর নেন ও তাদের সমস্যার কথা শোনেন। রোগীদের ঠিকমতো খাবার দেওয়া হচ্ছে কি না ও খাবারের মান কেমন তা জানতে চান। চিকিৎসকরা ঠিকমতো উপস্থিত হয়েছে কি না তারও খোঁজ-খবর নেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ও আরও ২ জন চিকিৎসক যথাসময়ে অফিসে উপস্থিত না হওয়ায় তিনি অসন্তোষ প্রকাশ করেন।

সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলোতে মন্ত্রীর এমন আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে বলে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধসোনার দাম আরও কমলো
পরবর্তী নিবন্ধঅবকাশকালীন চেম্বার কোর্ট গঠন