মঙ্গলবার বিকেল ৫টায় প্রধান উপদেষ্টা ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামীকাল ৫ আগস্ট (মঙ্গলবার) বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সোমবার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় এ তথ্য জানান।

বিকেল ৫টায় সব রাজনৈতিক দলের প্রতিনিধি, জুলাই শহীদ পরিবারের প্রতিনিধি ও আহত যোদ্ধাদের উপস্থিতিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন তিনি।

পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউতে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ঐতিহাসিক এই দিবস উদযাপনে দেশের শিশু, কিশোর-কিশোরী, তরুণ-তরুণী, বয়োজ্যেষ্ঠ নারী- পুরুষ সবাইকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।

এর আগে জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করে অন্তর্বর্তী সরকার।

পূর্ববর্তী নিবন্ধগণতন্ত্রের উত্তরণে ষড়যন্ত্র চলছে : মির্জা ফখরুল
পরবর্তী নিবন্ধছাতকে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার উন্মুক্ত লটারির মাধ‌্যমে নিয়োগ