ভিসা জালিয়াতদের যুক্তরাষ্ট্রে প্রবেশে আজীবন নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

ভিসা জালিয়াতিতে জড়িতদের আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছে মার্কিন দূতাবাস।

সোমবার (১ সে‌প্টেম্বর) ঢাকাস্থ মা‌র্কিন দূতাবাস তা‌দের ফেসবু‌কে ভিসা সংক্রান্ত এক বার্তায় এ কথা জানায়।

বার্তায় উ‌ল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র সরকার বিভিন্ন সংস্থার সমন্বয়ে ভিসা জালিয়াতি প্রতিরোধ এবং অবৈধ অভিবাসন বন্ধ করবে। যারা ভিসা জালিয়াতিতে জড়িত, তাদের আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হবে। একটি দেশের যদি সুরক্ষিত সীমান্ত না থাকে, তাহলে সেটি আর জাতি হিসেবে টিকে থাকতে পারে না।

যারা ভিসা জালিয়াতিতে অংশ নেয় বা অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে আনে ও আশ্রয় দেয়, তাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করা হবে।

পূর্ববর্তী নিবন্ধচবি ক্যাম্পাসজুড়ে থমথমে, পুরুষশূন্য জোবরা গ্রাম
পরবর্তী নিবন্ধআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ৫০০