বেবিচকের ফ্লাইট সেফটি পরিচালক আহসান হাবীবকে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন বিভাগের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. আহসান হাবীবকে প্রত্যাহার করা হয়েছে।

তাকে প্রত্যাহার করে বিমান বাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করে মঙ্গলবার (২২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অন্যদিকে গ্রুপ ক্যাপ্টেন মো. মনিরুল ইসলামকে প্রেষণে বেবিচকের ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন বিভাগের পরিচালক নিয়োগ দিয়ে তার চাকরি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬
পরবর্তী নিবন্ধশক্তিশালী পাসপোর্টের র‍্যাংকিংয়ে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ