
নিজস্ব প্রতিবেদক
তারুণ্যের উ সব-২০২৫ র্কমসূচির অংশ হিসেবে র্আথিক স্বাক্ষরতা প্রদান এবং নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সোনালী ব্যাংক পিএলসি, স্থানীয় র্কাযালয়ের উদ্যোগে এক আলোচনা সভা ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খান বিভিন্ন বিশ্ববিদ্যালয় শির্ক্ষাথী ও তরুণ উদ্যোক্তাদের হাতে সনদ ও স্মারক উপহার তুলে দেন। ১৪ সেপ্টেম্বর প্রধান র্কাযালয়ের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় র্কাযালয়ের জেনারেল ম্যানেজার মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ, প্রধান র্কাযালয়ের জেনারেল ম্যানেজারবৃন্দ ও স্থানীয় র্কাযালয়ের সংশ্লিষ্ট র্কমর্কতারা অংশ নেন। তরুণ উদ্যোক্তা হিসেবে অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শির্ক্ষাথীরা অংশ নেন ও তাদের অনুভূতি ব্যক্ত করেন।


