দেলোয়ার হোসেন, মুকসুদপুর গোপালগঞ্জ

“ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, তবে তার দোসররা এখনও দেশে ঘাপটি মেরে ষড়যন্ত্র চালাচ্ছে। বিএনপি ও অঙ্গসংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গণতন্ত্রকামী জনগণকে সঙ্গে নিয়ে আমরা সব অপশক্তিকে পরাজিত করব এবং খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব।”গোপালগঞ্জে অনেক আওয়ামী লীগার দিবাস্বপ্ন দেখছে, ফ্যাসিস্ট হাসিনা আবার ফিরে আসবে, যে নিজের সন্তানদের গুলি করে মারতে পারে, সেই ফ্যাসিস্টের আর এদেশের মাটিতে ফিরে আসার কোন সুযোগ নেই।
এদেশে আর হাসিনার পাতানো নির্বাচন হবে না। তিনি আরো বলেন বিএনপির প্রতিষ্টাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠার মধ্য দিয়ে এদেশের মানুষের সত্যিকারের মুক্তি এনে দিয়ে ছিলেন। জিয়া পরিবার এদেশ থেকে কখনও পালিয়েযায়নি, বিএনপি চেয়ারপারসন ও আপোষহীন নেত্রী, বেগম খালেদা জিয়া মৃত্যুর মুখে দাঁড়িয়েও বলেছিলেন, বিদেশে আমার কোন ঠিকানা নেই, এ দেশই আমার ঠিকানা। ইউনুস সরকারের উদ্দেশ্যে তিনি বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা, ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বক্তব্যে তিনি বলেন ।
গোপালগঞ্জের মুকসুদপুরে বিএনপি’র ৪৭’তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বন্যাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, মুকসুদপুর উপজেলা বিএনপি এক বন্যাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
র্যালি শেষে বিশ্বরোড সংলগ্ন মুকসুদপুর কলেজ মোড়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মিন্টু, সহ-সভাপতি আব্দুল আউয়াল ফকির, মাহাবুব আলম হিরু, শফিকুল ইসলাম শফিক, যুগ্ম সম্পাদক আব্দুল হক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম সাহিদ, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু মহিলা দলের সভাপতি জাহানারা আলম সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


