ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন: সিইসি

নিজস্ব প্রতিবেদক

আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

শনিবার (৯ আগস্ট) রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এ তথ্য জানান তিনি।

কবে নাগাদ জাতীয় নির্বাচন এমন প্রশ্নে সিইসি বলেন, ইলেকশন পরবর্তী ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, ইনশাআল্লাহ।

নাসির উদ্দিন বলেন, ভোটে বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না। এমন সুযোগ থাকবে না। ভোট বন্ধ করার আগে তদন্ত করা হবে। এবার আমাদের আইনশৃঙ্খলা বাহিনী অনেক শক্তিশালী ভূমিকা রাখবে। সুন্দর গ্রহণযোগ্য ভোটের জন্য যা যা করার দরকার তাই করবো।

পূর্ববর্তী নিবন্ধআমানত সুরক্ষা, জনস্বার্থ রক্ষা ও স্বচ্ছ ব্যাংকিং নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক
পরবর্তী নিবন্ধগাজীপুরে পদ্মা এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ