ফরিদপুরে র‌্যাব পরিচয়ে ডাকাতি, গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক

ভুয়া র‌্যাব পরিচয়ে ডাকাতির সময় পাঁচজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

সোমবার (২৮ জুলাই) রাতে ফরিদপুরের নগর কান্দায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান।

তিনি জানান, ভুয়া র‌্যাব পরিচয়ে ডাকাতির সময় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে অফিস ভবনে বন্দুক হামলায় পুলিশ সদস্য নিহত
পরবর্তী নিবন্ধগাজায় আরও ৮০ ফিলিস্তিনি নিহত, অনাহারে মৃত্যু ১৪ জনের