ফরিদপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩

জেলা প্রতিনিধি

ফরিদপুরে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার করিমপুর এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে ফরিদপুর হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হোসেন জানান।

তিনি বলেন, “সাতক্ষীরা খুলনা থেকে থেকে ঢাকাগামী রয়েল পরিবহন বাসের সঙ্গে ফরিদপুর থেকে মাগুরাগামী একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। প্রচণ্ড ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান দুজন। পরে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় আরও একজনের।”

আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে এবং তাদের বেশ কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন।

হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধসমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
পরবর্তী নিবন্ধসাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক গ্রেপ্তার