প্রথম দুই বলেই দুই উইকেট নিলেন তাসকিন

স্পোর্টস ডেস্ক:

পুঁজিটা খুব বেশি বড় নয়। এমন পুঁজি নিয়ে শুরুটা যেমন হওয়া দরকার ছিল, তাসকিন আহমেদ ঠিক তেমনই এক সূচনা এনে দিয়েছেন বাংলাদেশকে। প্রথম দুই বলেই তুলে নিয়েছেন দুই উইকেট।

উইকেটে একটু মুভমেন্ট আছে, তা প্রথম ইনিংসেই দেখা গেছে বেশ। তার ফায়দা লুটতেই দুই স্লিপ নিয়ে ফিল্ডিং শুরু করেছিল বাংলাদেশ। সেটাই কাজে দিল প্রথম বলে।

ইনিংসের প্রথম বলে তাসকিন তুলে নেন বিক্রমজিৎ সিংকে। বলটা করিডোর অফ আন্সার্টেইন্টিতে করেছিলেন তিনি। তাতেই খোঁচা মেরে দিয়েছেন ডাচ ওপেনার। বলটা চলে যায় দুই স্লিপের প্রথমজনের কাছে। সামনে ঝুঁকে দারুণ এক ক্যাচ নেন ইয়াসির আলী।

 

বিস্তারিত আসছে…

পূর্ববর্তী নিবন্ধঅবতরণের সময় রানওয়ের বাইরে প্লেন, প্রাণে বাঁচল ১৭৩ যাত্রী
পরবর্তী নিবন্ধসারা দেশে নৌ চলাচল বন্ধের নির্দেশ