ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের গৌরবময় সাফল্যের ৪১বছর উপলক্ষে সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি
গৌরবময় সাফল্যের ৪১ বছর উপলক্ষে এক সভা করেছে। ২৫ অক্টোবর রাজধানীর বেইলী
রোড়স্থ অফিসার্স ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। কোম্পানীর সদ্য নির্বাচিত
চেয়ারম্যান জনাব তোফাজ্জল হোসেন হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি
ছিলেন। কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিনের
সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন সাবেক সচিব ও ঢাকা
অফিসার্স ক্লাবের জেনারেল সেক্রেটারী এ বি এম আব্দুস সাত্তার, বিশেষ
অতিথি ছিলেন ন্যাশনাল লাইফের সদ্য নির্বাচিত ভাইস চেয়ারম্যান কাজী
মাহমুদা জামান ও ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ব্যাংকিং এন্ড ফিন্যান্স বিভাগের
চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ শহিদুল জাহীদ। এতে বক্তব্য রাখেন কোম্পানীর
ডিএমডি প্রবীর চন্দ্র দাস এফসিএ, ডিএমডি মোঃ আবুল কাসেম ও
সহকারী ব্যবস্থাপনা পরিচালক বাহার উদ্দিন মজুমদার। অনুষ্ঠানে সারা দেশ থেকে
আগত প্রায় ২ হাজার উন্নয়ন কর্মকর্তা অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে
কোম্পানীর চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন আমি মাঠ পর্যায় থেকে
কোম্পানীর সর্বক্ষেত্রে আদর্শ, নৈতিকতা, সততা, ন্যায়পরণতা ও সুশাসন চাই।
সমাজে ন্যাশনাল লাইফের সম্মান বৃদ্ধি হলে সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মীরা
সম্মানিত হবে। অনুষ্ঠানে কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ
কাজিম উদ্দিন সকলের পক্ষ থেকে নবনির্বাচিত চেয়ারম্যান তোফাজ্জল
হোসেনের হাতে ক্রেস্ট তুলে দেন।

পূর্ববর্তী নিবন্ধমেয়াদ শেষ হলেও প্রয়োজনে সরকারকে ব্যক্তিগতভাবে সহযোগিতা করব
পরবর্তী নিবন্ধযুদ্ধবিরতির পরও মধ্যপ্রাচ্যজুড়ে চলছে ইসরায়েলের হামলা