নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন।

আজ (মঙ্গলবার) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মেজবাহ জানান, শহীদ শাহ নেওয়াজ হলের ১ নং গেটের সামনে দুই জন মোটর সাইকেলে এসে মাথায় ৩ রাউন্ড, বাম হাতে ১ রাউন্ড ও বাম হাতের বগলের নিচে ১ রাউন্ড গুলি করে পালিয়ে যায়।
তিনি বলেন, পরে আমরা গুরুতর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখতে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিউমার্কেটে এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।

পূর্ববর্তী নিবন্ধওপেক থেকে বেরিয়ে গেল আমিরাত
পরবর্তী নিবন্ধ৭ মে থেকে উৎপাদনে ফিরবে ইস্টার্ন রিফাইনারি