নরসিংদীতে ন্যাশনাল লাইফের ১ কোটি ৭৫ লাখ টাকার বীমা দাবী পরিশোধ

নিজস্ব প্রতিবেদক

ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ১ কোটি ৭৫ লাখ টাকার বীমা দাবী পরিশোধ করেছে। ২৭ ডিসেম্বর নরসিংদীর ড্রীম হলিডে পার্কে আয়োজিত বর্ষ সমাপনী
পর্যালোচনা সভায় এ দাবী পরিশোধ করা হয়। কোম্পানীর চেয়ারম্যান তোফাজ্জল
হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাহকদের নিকট
দাবীর চেক হস্তান্তর করেন।
কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিনের সভাপতিত্বে
অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন কোম্পানীর উপ-ব্যবস্থাপনা পরিচালক প্রবীর
চন্দ্র দাস এফসিএ, ডিএমডি মোঃ আবুল কাসেম, এসভিপি মফিজুল ইসলাম ও
তাকাফুল কেন্দ্রীয় সমন্বয়কারী জিএম হেলাল উদ্দিন। অনুষ্ঠানে বৃহত্তর বি-বাডীয়া,
সিলেট ও নরসিংদী এরিয়ার বিভিন্ন স্তরের প্রায় ৬ হাজার উন্নয়ন কর্মকর্তা
অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে কোম্পানীর চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন ন্যাশনাল
লাইফের কাঠামোগত উন্নতি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ন্যাশনাল লাইফের কর্মীরা
অত্যন্ত দক্ষ ও প্রশিক্ষিত। ফলে জনগণের মাঝে ন্যাশনাল লাইফের গ্রহনযোগ্যতা বৃদ্ধি
পেয়েছে। এটা কর্মীদের অবদান। তিনি বলেন আগামীতে বিশ্বের বিভিন্ন স্থানে
ন্যাশনাল লাইফের কার্যক্রম চালু করা হবে। বীমার নবায়ন প্রিমিয়াম সংগ্রহে
সকলকে ভূমিকা রাখার আহবান জানান।
সভাপতির বক্তব্যে মোঃ কাজিম উদ্দিন বলেন, ন্যাশনাল লাইফ গত ৫ বছরে
ব্যবসায়ীকভাবে ব্যাপক সফলকা অর্জন করেছে। আমরা এ পর্যন্ত ৭২ লক্ষ লোককে
বীমার আওতায় আনতে সক্ষম হয়েছি। তিনি আরো বলেন, ন্যাশনাল লাইফের
আর্থিক ভিত্তি অত্যন্ত মজবুত। ফলে আমরা ১ঘন্টায় বীমার দাবী পরিশোধ করতে
পারি। তিনি আরও বলেন এক সময় বীমা উপেক্ষিত হলেও এখন তা বদলে গেছে। বীমা
এখন শ্রেষ্ঠ পেশা হিসেবে স্থান করে নিয়েছে। আগামী ৫ বছরে ন্যাশনাল লাইফের
বীমা সেবা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাবে।

পূর্ববর্তী নিবন্ধজনতা ব্যাংক বগুড়া বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন
পরবর্তী নিবন্ধখালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক