দেশের ৭ অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে

নিজস্ব প্রতিবেদক

দেশের সাতটি অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অঞ্চলগুলো হলো- রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, এসব অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

পূর্ববর্তী নিবন্ধবিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে : প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধহরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করলো ইরান