দুর্নীতি দমন কমিশনের নতুন সচিব মোহাম্মদ খালেদ রহীম

নিজস্ব প্রতিবেদক

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহীমকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।

পদোন্নতির পর তাকে দুর্নীতি দমন কমিশনের সচিব পদে পদায়ন করা হয়েছে।

আজ (বুধবার) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

পূর্ববর্তী নিবন্ধইসির ওয়েবসাইট থেকে সরানো হলো ‘নৌকা’ প্রতীক
পরবর্তী নিবন্ধএ সরকারের আমলেই আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার হবে: আইন উপদেষ্টা