দল্টা কলেজের সভাপতি হলেন ব্যবসায়ী মাঈনউদ্দিন

নিজস্ব প্রতিবেদক

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় অবস্থিত দল্টা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি হয়েছেন রাজধানীর বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মাঈনউদ্দিন। আর বডির বিদ্যোৎসাহী সদস্য হয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

জাতীয় বিশ্ববিদ্যালয় গতকাল মঙ্গলবার (৩ জুন) এক পত্রে এই মনোনয়নের তথ্য জানায়। কলেজের অধ্যক্ষ বরাবর জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে এই পত্র দেন কলেজ পরিদর্শক মো: আব্দুল হাই সিদ্দিক সরকার।

এদিকে গত ২০ এপ্রিল কলেজের আরেক বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনয়ন পান মো: মনির হোসেন।

এর আগে গত ৩০ এপ্রিল কলেজের দাতা সদস্য নির্বাচিত হন মোহাম্মদ সেলিম এবং হিতৈষী সদস্য নির্বাচিত হন মোঃ আবু সুফিয়ান।

পূর্ববর্তী নিবন্ধব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় সিএনজির ৩ যাত্রী নিহত
পরবর্তী নিবন্ধকমলাপুরে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়