তারেক রহমানের সংবাদ সম্মেলন শুরু

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপির নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন শুরু হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে এই সংবাদ সম্মেলন শুরু হয়। স্বাগত বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে বক্তব্য শুরু করেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

নির্বাচনের ফলাফল, সরকার গঠনের প্রস্তুতি, সম্ভাব্য জোট রাজনীতি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলবেন তারেক রহমান।

পূর্ববর্তী নিবন্ধ৩–৪ দিনের মধ্যে নতুন মন্ত্রীদের শপথ: মন্ত্রিপরিষদ সচিব
পরবর্তী নিবন্ধনতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি