ঢাকায় মৃদু ভূমিকম্প অনুভূত

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) ভোর ৫টা ৩২ মিনিটে এ ভূ-কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা হলো ৩ এবং উৎপত্তিস্থল নরসিংদীর শিবপুরে।

আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা গেছে।

এটি ঢাকা থেকে প্রায় ৪৭ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে অনুভূত এবং ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

বিস্তারিত আসছে…

পূর্ববর্তী নিবন্ধঢাকা-চট্টগ্রামসহ ১৩ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা
পরবর্তী নিবন্ধদেশব্যাপী সিরিজ বোমা হামলার সেই ভয়াল দিন আজ