ডেঙ্গু জ্বরে আরো একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৬২

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে একজন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মারা গেছেন ৪১ জন। এছাড়া ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬২ জন।

শনিবার (২৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২৬২ জনের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে আটজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪০ জন, খুলনা ও ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ছয়জন করে ও সিলেটে তিনজন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ২১৮ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে ছাড়পত্র পেয়েছেন আট হাজার ৩৮০ জন। আর চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নয় হাজার ৪৮৪ জন। তাদের মধ্যে ৫৮ দশমিক ৯ শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক ১ শতাংশ নারী।

পূর্ববর্তী নিবন্ধমুকসুদপুর প্রেসক্লাবের নতুন সদস্য অন্তর্ভুক্ত ও কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধগাজায় ইসরায়েলি হামলায় প্রায় এক লাখ ফিলিস্তিনি নিহত