ডিএমপির চার থানার অভিযানে গ্রেপ্তার ২৭

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’র আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৭ (সাতাশ) জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বংশাল, কলাবাগান, শেরেবাংলা নগর ও মুগদা থানা পুলিশ। এর মধ্যে বংশাল থানা চারজন, কলাবাগান থানা চারজন, শেরেবাংলা নগর থানা তিনজন এবং মুগদা থানা ১৬ জনকে গ্রেপ্তার করেছে। মিরপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছে ৭ জন।

সোমবার (১৯ জানুয়ারি) ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি, মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রাজধানীর বংশাল থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন— মো. মিজানুর রহমান (৩০), মো. শহীদ চান (৫৫), রঞ্জিত কুমার সূত্রধর ও মো. জাকির হোসেন।

কলাবাগান থানা এলাকায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন— মো. আলিফ চৌধুরী (১৯), মো. ইমন (২৬), রমজান (২০) ও মো. জাকারিয়া ইসলাম আগুন (২২)।

এছাড়া শেরেবাংলা নগর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন— মো. সুয়েফ হোসেন সাঈফ (২০), মো. সজিব রহমান (২৬) ও মো. মাহবুবুর রহমান (৩০)।

মুগদা থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৬ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন— শামসুল আলম কুট্টি (৩২), নিয়ামুল হুদা কাকন (২০), মো. জাহিদুল ইসলাম (২৭), মো. সামসুল আলম (৪০), মো. সাকিব উদ্দিন (১৮), রুবেল (১৮), মো. বিল্লাল মিয়া (৩৬), আমির হোসেন (৪২), মো. সোহাগ (৩৫), মো. চান মিয়া (৩৫), মো. আলমগীর (২৮), আলী হোসেন (৩৪), মো. শাহাদাত (২৮), মো. মারুফ হোসেন (৩০), মো. নাজির হোসেন (৩৫) ও মো. ইমন (২১)।

গ্রেপ্তার সব আসামিকে আইন অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে।
মিরপুরের রূপনগর থানায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭
ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের রূপনগর থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট সাতজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তার সব আসামিকেই আইন অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন— মো. সোহাগ (২৭), মো. রায়হানুর রহমান (৩১), মো. আতিকুর রহমান (২৫), মো. ফজলুল হক (২৬), মো. শামীম হোসেন বেপারী (৩০), মো. কবির হোসেন (২৫) ও মো. ফাহাদ ইসলাম (২২)।

ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি, মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বলেছেন, অপরাধীদের ধরতে প্রতিদিনই ঢাকা মেট্রোপলিটন পুলিশের সব থানা থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় রূপনগর থানা পুলিশ সাতজন অপরাধীকে গ্রেপ্তার করেছে। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত
পরবর্তী নিবন্ধআয়কর রিটার্ন দাখিল না করলে কাটা পড়তে পারে গ্যাস-বিদ্যুৎ সংযোগ