টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

অঘোষিত ফাইনালের লড়াইয়ে টসভাগ্য সহায় হয়েছে মেহেদী হাসান মিরাজের। বাংলাদেশের অধিনায়ক ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ট্রফি ফয়সালার ম্যাচে কোনো পরিবর্তন রাখেনি টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজও রাখেনি পরিবর্তন।

মিরপুর শেরই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ দুপুর ১.৩০টায় মাঠে গড়াবে পঞ্চাশ ওভারের লড়াই। আগের দুটিতে একটিতে জয় পেয়েছে মেহেদী হাসান মিরাজের দল, অন্যটি হেরেছে। সিরিজ আপাতত ১-১ সমতায়।

মিরপুরের স্লো-লো ও টার্নিং পিচে বাংলাদেশের বোলিং বিভাগে পরিবর্তন আসেনি। চার স্পিনার মেহেদী, রিশাদ হোসেন, তানভীর ইসলাম ও নাসুম আহমেদের সঙ্গে একাদশে আছেন পেসার মোস্তাফিজুর রহমান।

ব্যাটিং অর্ডারেও পরিবর্তন আসেনি। ওপেনিংয়ে সৌম্য-সাইফের ওপর ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট। মিডলে তাওহীদ ও অঙ্কনের ব্যাটে তাকিয়ে থাকবে বাংলাদেশ।

বাংলাদেশের একাদশ

সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল অঙ্কন, মেহেদী মিরাজ, নুরুল হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভীর ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

পূর্ববর্তী নিবন্ধসোশ্যাল মিডিয়ায় ঝটিকা মিছিলের ভিডিও, বাস্তবে তেমন কিছু না
পরবর্তী নিবন্ধসাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টির আভাস