জেলা প্রতিনিধি, কক্সবাজার উখিয়ায় জালিয়াপালং এ মেডিয়েশন প্রক্রিয়া: আইনগত সহায়তা সংশোধন অধ্যাদেশ ২০২৫ শিরোনামে আয়োজিত কনফারেন্সে শনিবার প্রধান অতিথি মাননীয় সুপ্রিম কোর্টের বিচারপতি আহমেদ সোহেল বলেন মেডিয়েশন একটি সহজ জনপ্রিয় ও যুগোপযোগী পন্থা। মেডিয়েশন পন্থায় যিনি মধ্যস্থতাকারী হিসেবে যিনি কাজ করেন তিনি হবেন আচার আচরণে সৎ। তিনি আরো বলেন মেডিয়েশন ব্যক্তি পর্যায়ে বা আদালতে হয়। ।

আরো উপস্থিত আছেন বিশেষ অতিথি মামুনুর রশিদ জেলা ও দায়রা জজ কক্সবাজার, জিয়াউল হক অফিসার্স ইন চার্জ উখিয়া থানা। আরো আছেন বিশেষ অতিথি বিমস স্পেশাল রিপ্রেজেনটিটিভ শারমিন আজাদ ও মেডিয়েশন কর্মী সোহানী ইসলাম সমাপ্তি।অনুষ্ঠানের সভাপতি ছিলেন স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আজিজুল হক । কনফারেন্সে মেডিয়েশন ট্রেনিং প্রাপ্ত পয়ত্রিশজন ছাত্রীকে সার্টিফিকেট দেয়া হয়।


