জেলা প্রতিনিধি,
জামালপুর সদর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশাকে পিকআপভ্যানের ধাক্কায় দুই সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৬ জন।
শুক্রবার (১৫ ডিসেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের তিতপল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
জামালপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার আনোয়ার হোসেন (৪০) ও জামালপুর সদর উপজেলার ছোনটিয়া পটল এলাকার সামছুল ইসলাম (৪৫)। তবে আহতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।
বিস্তারিত আসছে…


