নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াত ইসলামী।
সোমবার (৮ ডিসেম্বর) নির্বাচন ভবনে বেলা সাড়ে ১১টার দিকে বৈঠক শুরু হয়।
বৈঠকে সিইসি এ এম এম নাসির উদ্দিন ছাড়াও অন্য নির্বাচন কমিশনার এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল অংশ নিয়েছে।


