
প্রেস বিজ্ঞপ্তি :জনতা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান ৩১ আগস্ট রোববার জনতা ব্যাংক স্টাফ কলেজ ঢাকা কর্তৃক আয়োজিত ২০ কর্মদিবস ব্যাপী ম্যানেজার্স ইন্ডাকশন কোর্স (ব্যাচ ০১/২০২৫) শীর্ষক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন। উক্ত প্রশিক্ষণ কোর্সে জনতা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার এবং সিনিয়র প্রিন্সিপাল অফিসার পদমর্যাদার ২৫জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে জনতা ব্যাংক স্টাফ কলেজের ডিজিএম-স্টাফ কলেজ ইনচার্জসহ অন্যান্য নির্বাহী ও অনুষদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।


