নিজস্ব প্রতিবেদক

জনতা ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর মো: মজিবর রহমানের সভাপতিত্বে ব্যাংকের প্রধান
কার্যালয়ে অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির (এ্যালকো) সভা অনুষ্ঠিত হয়।
রবিবার অনুষ্ঠিত সভায় ব্যাংকের ডিএমডি মো: ফয়েজ আলম ও মো: আশরাফুল আলম এবং সংশ্লিষ্ট
জিএম ও ডিজিএমগণ উপস্থিত ছিলেন।
সভায় উদ্বোধনী বক্তব্যে এমডি মো: মজিবর রহমান বর্তমানে ব্যাংকের সার্বিক অবস্থার আলোকে
কর্মকৌশল নির্ধারণ করে অটো চালান গ্রহণের পরিমাণ বৃদ্ধি, ফরেন রেমিট্যান্স বৃদ্ধি, স্বল্প
সুদের আমানত বৃদ্ধি, শ্রেণিকৃত ঋণ আদায় ও হ্রাস, অবলোপনকৃত ঋণ আদায়ে জোর দেয়াসহ
বিভিন্ন বিষয়ে নির্দেশনা প্রদান করেন।


