ছাত‌কে ইউপি চেয়ারম্যানের বিরু‌দ্ধে অনিয়ম দুর্নীতি ও লুটপা‌টের অভিযোগ

নুর উদ্দিন, ছাতক

ছাতক উপজেলার বিতর্কিত ভাতগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলাদ হো‌সেনের বিরুদ্ধে ব‌্যাপক অনিয়ম দুর্নীতি লুটপা‌ট ও অনাস্থার অভিযোগ ক‌রে‌ছেন ১২ জন ইউপি সদস্য ও সদস‌্যরা। ইউপি চেয়ারম‌্যান আওলাদ হো‌সেন তার একক সিদ্ধান্তে কাজ না করেই টিআর, কাবিখা, রাজস্ব, এডি‌পি, কাবিটার টাকা ও চাল উঠিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

রোববার দুপু‌রে উপ‌জেলার নির্বাহী কর্মকর্তা বরাব‌রে ইউপি চেয়ারম‌্যান আওলাদ হো‌সেনসহ ৪জনকে অভিযুক্ত ক‌রে ইউপি পরিষদের ৯ মেম্বার ও ৩জন ম‌হিলা মেম্বারসহ ১২ জন সদস্য ও সদস‌্যরা স্বাক্ষরিত লিখিত অভিযোগ ক‌রা হয়ে‌ছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ১৫ বছ‌রের ব্যবধানে শূন্য থেকে কোটিপতি হ‌য়ে‌ছেন ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন। তিনি উপজেলার ভাতগাঁও গ্রামের মৃত আব্দুল মান্নানের পুত্র। এমপি মানিকের কৃপায় বেসরকা‌রি উচ্চ বিদ‌্যাল‌য়ে সহকা‌রি শিক্ষক থেকে ইউপি চেয়ারম্যান বনে যান তিনি। গত ১৯ মার্চ রাতে থানা পুলিশ অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে তার নিজ বাড়ি সংলগ্ন হায়দরপুর বাজার এলাকা থেকে আওলাদ হোসেনকে পু‌লিশ গ্রেফতার করে।

সুনামগঞ্জের ছাতক উপজেলার কৃষক লীগের আহ্বায়ক ও ভাতগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আওলাদ হোসেন। নাশকতার অ‌ভি‌যো‌গে পুলিশের হাতে গ্রেফতার হয়ে তিনি দীর্ঘ দিন কারাগারে ছি‌লেন। ২০১১ সালের নির্বাচনে ভাতগাঁও ইউনিয়ন থেকে চেয়ারম্যান নির্বাচিত হন আওলাদ হোসেন। এক সময় বেসরকারি উচ্চ মাধ্যমিক শিক্ষক ছিলেন। তার এলাকায় মাস্টার হিসেবে পরিচিত। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর শিক্ষকতা পেশার পাশাপাশি থানার দালালি শুরু করেন তিনি। ২০১১ সালে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন সাবেক এমপি মুহিবুর রহমান মানিকের চাচাতো ভাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লাল আহমদ। এ সময় বিল্লাল আহমদকে সহযোগিতা করেন। এরপর সাবেক এমপি মানিক পরিবারের আস্থাভাজন হিসেবে এলাকায় প্রচার চালাতে থাকেন তিনি।

২০১১ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেন। সাবেক এমপি মানিকের সরাসরি হস্তক্ষেপে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের পেছনে ফেলে নৌকার মনোনয়ন পেয়ে যান আওলাদ হোসেন। ২০১৬ সালে উপজেলা কৃষক লীগের আহ্বায়ক পদ বাগিয়ে নেন আওলাদ হোসেন। এর আগে কখনো তাকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত দেখেননি এলাকার মানুষ। আওলাদ হোসেন চেয়ারম্যান নির্বাচিত হয়ে কয়েক বছরের ব্যবধানে শূন্য থেকে কোটিপতি হয়েছেন। তার টাকার উৎস ছিল ভুয়া প্রকল্প, থানায় দালালি, জমি দখল ও বেচাকেনা। অবৈধ ভাবে উপার্জিত টাকার সিংহভাগই লন্ডনে পাঠিয়ে দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। উপজেলা প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, উপজেলায় তার গ্রামের বাড়িতে ভাতগাঁও মৌজায় প্রায় ৩০ একর জমি কিনেছেন। সিলেটের আখলিয়া এলাকায় আব্দুল মান্নান ভিলা তার বাবার নামে আলিশান বাসা রয়েছে; যা তিনি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর এসব করেছেন। এছাড়া তার ছেলেকে ৩৫ লাখ টাকার বিনিময়ে লন্ডনে পাঠিয়েছেন। আওলাদ হোসেন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর নিজেকে সাবেক এমপি মানিকের চেয়ারম্যান হিসেবে পরিচয় দেওয়া শুরু করেন।

আওয়ামীলীগ সরকা‌রে পতন ঘ‌ট‌লে এখ‌নো ভাতগাও ইউপি চেয়ারম‌্যান আওলাদ হো‌সেনের ক্ষমতার দাপট আজো ও ক‌মে‌নি। তার স্বেচ্ছাচারিতার মাধ্যমে একক সিদ্ধান্তে ২০২৩,২০২৪ ও ২৫ অর্থ বছ‌রের সরকা‌রি বি‌ভিন্ন প্রক‌ল্পের তথ‌্য গোপন ক‌রে পরিষদের সদস্যদের মধ্যে স‌ঠিক বন্টন না ক‌রে তার না‌মে ২০ লাখ টাকার প্রক‌ল্প হা‌তি‌য়ে নে‌ওয়ার ঘটনায় চেয়ারম‌্যান ও মেম্বার ও ম‌হিলা মেম্বারনীর ম‌ধ্যে বিরোধ ও অসন্তোষ দেখা দেয়।

তার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ থাকার পরও ক্ষমতার দাপটের কারণে কার্যকর কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এখন চেয়ারম্যান ইউপি সদস্যদের নানা হুমকি ধামকি, হামলা মামলার ভয় দে‌খি‌য়ে আস‌ছে। ১২ জন ইউপি সদস্যেরা তাকে চেয়ারম্যান পদ থে‌কে অপসারন করার দা‌বি‌তে অনাস্থা অ‌ভি‌যোগ দা‌য়ের ক‌রেন।

উপ‌জেলার নিবাহী কর্মকতা মোঃ ত‌রিকুল ইসলাম অভি‌যোগ প্রা‌প্তির সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, তদন্তপূর্বক আইনানুগত ব‌্যবস্থা নেয়া হ‌বে।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪০
পরবর্তী নিবন্ধআগামী নির্বাচনের অপেক্ষায় বিনিয়োগকারীরা: আমীর খসরু