চীনের ঋণনির্ভরতা কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

চীনের সঙ্গে ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতায় ঋণনির্ভরতা কমিয়ে যৌথ ও সরাসরি বিনিয়োগের দিকে যেতে চায় বাংলাদেশ। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্কের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে দেশটির কাছ থেকে আর্থিক সহায়তা প্রত্যাশা করেছে সরকার।

বুধবার (১৪ অক্টোবর) থাইল্যান্ডের ব্যাংককে এসব কথা বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি এসব তথ্য জানান।

চীনের এক্সিম ব্যাংকের সঙ্গে আলোচনা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের সার্বিকভাবে যে ইনভেস্টমেন্টের বেলায় যে চাইনিজ কো-অপারেশন, আমরা যেটা সাপোর্টটা আছি, এই সাপোর্টের আমরা ফাইন্যান্সিয়াল আর্কিটেকচার পরিবর্তন করার কথা বলছি। যেমন খালি শুধুমাত্র সভরেন লোন, ওডিআই লোন এগুলো থেকে বেরিয়ে এসে কিছু ইক্যুইটি ইনভেস্টমেন্টে যাওয়া দরকার।

তিনি বলেন, ‘অর্থাৎ ডেট থেকে সরে গিয়ে ধীরে ধীরে আমরা বিনিয়োগের দিকে যাচ্ছি, পার্টনারশিপে যাচ্ছি। সুতরাং চাইনিজ যে আগামী দিনে যে বিনিয়োগগুলো হবে সেটা ঋণের থেকে সরে এসে ক্রমান্বয়ে বিনিয়োগের দিকে যাতে আমরা যেতে পারি সেটা আলোচনা হয়েছে এবং এই ব্যাপারে আমরা আশা করি একটা পরিবর্তন আসবে।’

যৌথ বিনিয়োগ ও সরাসরি বিনিয়োগের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, যৌথ বিনিয়োগ, সরাসরি বিনিয়োগ একটা বিনিয়োগের ওপর ওরা জোর দিচ্ছে। কারণ এই সরকারের মেইন কিন্তু আমাদের অর্থনৈতিক পলিসির মধ্যে যেটায় আমরা জোর দিচ্ছি সেটা বিনিয়োগের ওপরে।

আমরা ঋণ থেকে সরে এসে ক্রমান্বয়ে বিনিয়োগের দিকে বেশি যাচ্ছি। সেটা এক্সিম ব্যাংকের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে। আমরা আশা করি আমরা সেদিকে যেতে পারি- বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী।

যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা প্রত্যাশা
যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের সঙ্গে বৈঠকের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ইউএস ট্রেজারির সঙ্গে ইউএস অ্যাসিস্ট্যান্স অন ডেট ম্যানেজমেন্টসহ সার্বিক ইউএস-বাংলাদেশ রিলেশনশিপের ওপর আলোচনা হয়েছে। ইউএস যে যে বিষয়গুলো গ্রান্টের যে একটা আছে আইসিসি, এটা একটা গ্রান্ট, এটা ওদের একটা ইউএসএ’র পক্ষ থেকে যেই বডিটা গ্রান্ট দেয়, তাদের সঙ্গে আলোচনা হয়েছে ট্রেজারির সঙ্গে, সেটা আলোচনা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র জমার সময় বাড়লো
পরবর্তী নিবন্ধসয়াবিন তেলে বিষাক্ত ধাতু থাকার খবর অপপ্রচার: বাণিজ্যমন্ত্রী